মঙ্গলে সামার ভ্যাকেশন
গত ১২ এপ্রিল মানব জাতি পালন করল ইউরি গ্যাগারিনের মহাকাশ বিজয়ের ৬০ বছর। ১৯৬১ সালের এই দিনে সোভিয়েত কসমানাভত ইউরি আলেক্সেয়েভিচ গ্যাগারিন সাড়া বিশ্বকে তাক লাগিয়ে ১০৮ মিনিটের এক সংক্ষিপ্ত সফরে মহাকাশ যাত্রা করেন। মাত্র ১০৮ মিনিটের এই মহাকাশ ভ্রমণ পালটে দেয় মানব জাতির ইতিহাস – শুরু হয় নতুন যুগের। এরপর আসে চন্দ্র বিজয়ের পালা। স্পুটনিক নিক্ষেপ ও মহাকাশে প্রথম মানব পাঠানোর দৌড়ে সোভিয়েত ইউনিয়ন জয়লাভ করলেও চাঁদের দেশে প্রথম অবতরণ করেন আমেরিকার নভোচারীদ্বয়। এর পরেও বেশ কয়েকটি মিশন পাঠানো হয় চাঁদে। তবে এক সময় চাঁদ বা অন্যান্য গ্রহের প্রতি মানুষের আগ্রহে ভাটা পড়ে। মানুষ এবার নজর দেয় দূর আকাশের দিকে। চন্দ্র, প্ল্যাঙ্ক ইত্যাদি টেলিস্কোপের সাহায্যে সংগ্রহ করতে থাকে দূর আকাশ থেকে আগত বিভিন্ন সিগন্যাল। বিশেষ করে মহাবিশ্বের ত্বরণায়িত প্রসারণ আবিষ্কারের পরে তার দৃষ্টি চলে যায় অন্য দিকে। তবে ইদানীং কালে সে আবার ফিরে আসছে চাঁদ আর মঙ্গলের কাছে। বিভিন্ন দেশ অদূর ভবিষ্যতে চাঁদ আর মঙ্গলে মিশন পাঠানোর কথা ঘোষণা করেছে। তাই ইউরি গ্যাগারিনের মহাকাশ বিজয় আবার নতুন আঙ্গিক পেয়েছে। মহাকাশ যাত্রার কথা বলতে গ...