Posts

Showing posts from March, 2022

মজার অংক, অংকের মজা

Image
ছেলেমেয়েরা যখন স্কুলে যেতে শুরু করল, চেষ্টা করতাম বিশেষ করে অংক কষে ওরা যেন আনন্দ পায় আর সে জন্য ক্লাসের ধরাবাঁধা নিয়মের বাইরে এসব শেখানোর চেষ্টা করতাম। এতে অবশ্য হিতে বিপরীত হত। ওরা যেহেতু ক্লাসের বাইরে ছবি আঁকা, পিয়ানো, ভায়োলিন, নাচ, অরিগামী, সাঁতার, নৌকা চালানো, দেয়াল বেয়ে উপরে ওঠা এসব শিখত তাই আমার ডাকে সাড়া দেবার মত সময় ওদের ছিল না বললেই চলে। তারপরেও চেষ্টা করতাম ওদের এসব ব্যাপারে আগ্রহী করে তুলতে। কেননা কোন কিছু কেউ যদি শুধু করার জন্য করে তাহলে সে কাজের আনন্দ যে কি সেটাই উপভোগ করতে পারে না। সে তখন জীবনটাকে দুই ভাগে ভাগ করে। একটা কাজ করে অর্থ আয় আর পরে সেই অর্থ ব্যয় করে দেশ ভ্রমণ বা অন্য কিছুর মাধ্যমে জীবনকে উপভোগ করা। অথচ নিজের কাজকে উপভোগ করতে জানলে ব্যাপারটা একেবারেই অন্য রকম হয়ে দাঁড়ায়। আজ কথা বলব বীজ গণিতের একটা সমস্যা নিয়ে যেটা সবার কাছেই অত্যন্ত পরিচিত। এটা দ্বিঘাত সমীকরণ। এটা বলার আরও একটা কারণ আছে। কয়েক বছর আগে ফেসবুকে ফ্যাক্টর পদ্ধতিতে এই সমীকরণের সমাধান খুব হই চই ফেলে দেয়। আমেরিকার কোন এক শিক্ষক এই পদ্ধতি আবিষ্কার করেন বলে দাবি করেন, অথচ ফ্রান্সুয়া ভিয়েট সেই ষোড়শ শত...