Posts

গবেষণা নিয়ে গবেষণা

Image
আমাকে বাংলায় বিজ্ঞান গবেষণা নিয়ে কিছু বলতে বলা হয়েছে। আমি গবেষণা খুব বেশি একটা করি না, বাংলায় আরও কম। এইচএসসি পাশ করে ১৯৮৩ সালে মস্কো আসি, তারপর আর ফেরা হয়নি। পড়াশুনা রুশ ভাষায়, কাজকর্ম সবই রুশ আর ইংলিশে। দেশে যখন ছিলাম পদার্থবিদ্যার প্রতি আগ্রহ বশত টেলিস্কোপ, পেরিস্কোপ এসব তৈরি করা ছাড়া ক্লাসের বাইরে কিছু করার অভিজ্ঞতা নেই। গ্রামে কারেন্ট না থাকায় স্কোপ ছিল সীমিত। সতেন্দ্রনাথ বসুর কথায় যারা বলে বাংলায় বিজ্ঞান চর্চা করা যায় না তারা হয় বাংলা জানেন না, নয়তো বিজ্ঞান জানেন না। কথাটা সত্য আবার সত্য নয়ও। আমি ১৯৯৪ সাল থেকে গবেষণার সাথে যুক্ত থাকলেও শুধু গত বছর তিনেক নিয়মিত ক্লাস নিচ্ছি। এখন এখানে লিখিত পরীক্ষার ব্যবস্থা চালু হলেও আমি পরীক্ষা নেই সোভিয়েত স্টাইলে, মানে মৌখিক। ছাত্রছাত্রীদের বলা আছে, কী লিখল সেটা মুখ্য নয়, কতটুকু বুঝল সেটাই নম্বর পাওয়ার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করবে। আমার বিশ্বাস কেউ যদি বিষয়টা ভালভাবে বোঝে সেটা সে ব্যাখ্যা করতে পারবে। ভাষাটা তো নিজের মনোভাবকে, বোধটাকে সঠিক ভাবে প্রকাশ করার জন্যই। কিন্তু … পদার্থবিদ্যার বিভিন্ন শাখায় ট্রেস বলে একটা ধারণা আছে, এটা হল ডায়াগোন...

গ্রহ থেকে গ্রহান্তরে

Image
  কিছুদিন আগে প্রগতির যাত্রী নামক অনলাইন পত্রিকায় “মঙ্গলে সামার ভ্যাকেশন” নামে   আমার একটা লেখা প্রকা শিত হয়েছিল । চেষ্টা করেছি যতদূর সম্ভব সহজ করে লেখার আর ইচ্ছে করেই কিছু কিছু সমীকরণ সেখানে দিয়েছিলাম। ধারণা ছিল ইন্টারমিডিয়েট লেভেলের এসব ফর্মুলা কারো   জ ন্য ই কোন সমস্যার সৃষ্টি করবে না। কিন্তু পরবর্তীতে অনেকের সাথে কথা বলে বুঝলাম ব্যাপারটা তত সহজ নয়। ইতিমধ্যেই অনেকেই অনেক কিছু ভুলে গেছেন। শিক্ষার মূল কথাই যেহেতু   পরীক্ষায় বেশি নম্বর পাওয়া, তাই তাই কোন কিছু আত্মস্থ করার চেয়ে মুখস্ত করার দিকেই আমাদের নজর বেশি। ফলে না ভোলাটাই অস্বাভাবিক। ঐ লেখাটায় আমি চেষ্টা করেছিলাম মানুষের মহাকাশ জয় নিয়ে কিছু কথা বলতে। ২০২১ সালের ১২ এপ্রিল ইউরি গাগারিনের মহাকাশ জয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে ঢাকার সোভিয়েত ইউনিয়নের আলুম্নাইদের উদ্যোগে একটা অনলাইন সেমিনারের আয়োজন করা হয় যেখানে এ বিষয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট জ্যোতির্বিদ ও লেখক দীপেন ভট্টাচার্য। সেখানে অনেক শ্রোতাদের প্রতিক্রিয়া শুনে বুঝেছিলাম অনেক কিছুই তাদের কাছে স্পষ্ট নয় আর সেসব প্রশ্নের উত্তর দিতে গিয়েই আমার মঙ্গল যাত্রা। কিন্ত...